বিনামূল্যে ওয়াইফাই সেবা দিতে চার তরুণের উদ্যোগ

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ০২:১০
নিজেদের গ্রামে বিনামূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ভারতের চার তরুণ তথ্য প্রযুক্তি প্রকৌশলী। এ উদ্দেশ্যে তারা মধ্য প্রদেশের রাজগড়ে স্থাপন করেছে ওয়াইফাই হটস্পট। ম্যা
 
শেবল জানিয়েছে, ভারত সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে তারা কাজটি করেছে। গত বছরের আগস্টে চার তরুণের গ্রাম শিভনাথপুরে ওয়াইফাই হটস্পট তৈরির কাজ শুরু হয়। সরকার কিংবা অন্য কোন সংস্থা থেকে কোন ধরনের আর্থিক সহায়তা না নিয়ে একেবারেই নিজেদের অর্থায়নে তারা কাজটি করেছে।
 
পুরো গ্রামে ওয়াইফাই সেবা দিতে গ্রামটিতে স্থাপন করা হয়েছে একটি ৮০ ফুট উঁচু টাওয়ার যাতে যুক্ত আছে উচ্চ তরঙ্গদৈর্ঘ্য সম্পন্ন ডিভাইস। এ ছাড়া এই টাওয়ারে নিরবিচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে। চলতি মাসে আনুষ্ঠানিকভাবে চালু করলেও গ্রামবাসীদের ওয়াইফাই সেবা দেওয়া শুরু হয় গত বছরের অক্টোবরেই। জানা গেছে, শাকীল আঞ্জুম, তুষার ব্যানার্জী, ভানু যাদব এবং অভিষেক নামের এই চার তরুণ নিজ গ্রামের বাইরে পুরো রাজগড় জেলায় বিনামূল্যের ওয়াইফাই সেবা পৌঁছে দিতে কাজ করছেন। স্বপ্ন বাস্তবায়নে তারা নিজেদের চাকরিও ছেড়েছেন।
 
তারা জানান, ওয়াইফাই হটস্পট স্থাপন করতে তাদের খরচ হয়েছে প্রায় দুই লাখ রুপি। বিনামূল্যের এই ওয়াইফাই ইন্টারনেট সেবা ইতোমধ্যেই গ্রামবাসীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে বলে জানিয়েছেন এই চার তরুণ উদ্যোক্তা। তারা জানান, ওয়াইফাই চালুর পর অনেকেই স্মার্টফোন কিনেছেন। স্কুলের শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমে এখন ব্যবহার করছে অ্যাপ এবং ই-বুক। যে সকল গ্রামবাসী ইন্টারনেট ব্যবহার করতে জানেন না, তাদের ইন্টারনেট ব্যবহার শেখাতে একটি স্থানীয় এনজিওর সাথে কাজ করছেন তারা।