কলম্বো চলচ্চিত্র উত্সবে দেশের তিন সিনেমা

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:১৪

বিনোদন রিপোর্ট

 

শ্রীলঙ্কার কলম্বো চলচ্চিত্র উত্সবের এবারের আসরটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ থেকে ৩১ মার্চ। এই উত্সবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। এরমধ্যে বাংলাদেশি নির্মাতা তানভীর মোকাম্মেলের দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবনঢুলী’ ও ‘চিত্রা নদীর পাড়ে’ এবং প্রামাণ্যচিত্র ‘সীমান্তরেখা প্রদর্শিত হবে। এ উত্সবে অতিথি হিসেবেও উপস্থিত থাকবেন এই নির্মাতা।

তানভীর মোকাম্মেল কলম্বো চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকা ছাড়াও কলম্বোর ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমি’-তে শ্রীলঙ্কার তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশ্যে একটি বক্তৃতা প্রদান করবেন।