পাওয়া গেছে প্যারিস হামলার সন্দেহভাজনের সিসিটিভি ফুটেজ

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৩:২২
প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আব্দেসলামের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে বলে জানিয়েছে একটি ফরাসি টিভি। হামলার পরের দিন অর্থাৎ ১৪ নভেম্বর একটি ফ্রেঞ্চ পেট্রোল স্টেশনের সামনের একটি ক্যামেরায় ধরা পড়েন তিনি।
 
১৩ নভেম্বরের প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হন। এর পরের দিন পাওয়া ফুটেজে দেখা যায় পকেটে হাত দিয়ে নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ধারণা করা হয়, এই হামলার যানবাহন ও পরিবহন ব্যবস্থার তদারকিতে ছিলেন তিনি। এর আগে জানা যায়, আব্দেসলাম তার দুই বন্ধু মোহাম্মদ আমরি ও সালাহ হামজা আত্তুকে প্যারিস থেকে ফোন করে বলেন তাকে বেলজিয়ামে নিয়ে যেতে। প্যারিস থেকে ব্রাসেলসে যাওয়ার পথে ওই তিনজন পেট্রোল স্টেশনে থামেন। এর আগে তারা তিনটি পুলিশ চেকপোস্ট পেরিয়ে আসে। বিবিসি।