ভোমরা স্থলবন্দরে ট্রাকের চাপায় নিহত ১

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৬:২৩
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ট্রাক চাপায় আসাদ শেখ (২০) নামে এক ট্রান্সপোর্ট কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আসাদ শেখ সদর উপজেলার ভাড়ুখালী গ্রামের মুজিবর শেখের ছেলে। 
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, আসাদ শেখ মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।