খালেদা জিয়ার সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ২১:৩৬
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সফররত সৌদি প্রিন্স তুর্কি বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সউদ বৈঠক করেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়ে চলে আটটা ২২ মিনিট পর্যন্ত।
 

বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন ও চৌধুরী কামাল উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদ প্রমুখ।