রাজধানীর শনিরআখড়ায় বাসচাপায় দুই পথচারীর মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ২২:২৫
রাজধানীর শনিরআখড়ায় একটি বাস উল্টে তার নিচে চাপা পড়ে দুই পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তারাবো পরিবহনের বাস উল্টে প্রাণহানির এ ঘটনা ঘটে।
 
নিহতদের একজন আব্দুল লতিফ (৫৫)। অন্যজন ১২ বছরের এক কিশোর, তার পরিচয় জানা যায়নি।
 
যাত্রাবাড়ী থানার এসআই মনির বলেন, বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।