ফুটবলকে বিদায় বললেন ফন গল

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:২০

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুই ফন গল আনুষ্ঠানিকভাবে ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন। কোচিং জীবনে বেশ সফল এই ডাচ কোচ আয়াক্স আমস্টারডাম, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখকেও কোচিং করিয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি ভিন্ন দলের হয়ে লিগ শিরোপা। ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালেও। ২০১৬ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর আর কোনো দলকে কোচিং করাননি তিনি। গেল সোমবার ডাচ এক টেলিভিশন অনুষ্ঠানে বিদায়ের ঘোষণা দিয়ে বলেন,‘এখন আমি বৃত্তিভোগী লোক। কোনো দলের টেকনিকাল ডিরেক্টর কিংবা টিভিতে ফুটবল আলোচক হবার কোনো ইচ্ছে নেই আমার।’