পাবনার চাটমোহরে বুধবার ভ্রাম্যমাণ আদালত ৫ মাদকসেবীকে দেড় বছর করে কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড প্রদান করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান এই দণ্ডাদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- চাটমোহর পৌর এলাকার আফ্রাতপাড়া মহল্লার আ. সালামের ছেলে আলাল হোসেন (৩৩), ইমারত আলীর ছেলে আ. খালেক (২৫), আকতার হোসেনের ছেলে আশিক হোসেন (২০), আরাজি উথুলী গ্রামের আবু সাঈদের ছেলে বাবু (২৯) ও মৃত মেছের প্রাং এর ছেলে আলী হোসেন (২৮)।
