দুই মাস আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের মামলার আসামি এক ছাত্রলীগকর্মীকে পাঁচ লাখ টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আবু তাহের মামুন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় প্যাগোডা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানান, গত ২ নভেম্বর ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি তাহের। গ্রেফতারের সময় তাহেরের কাছ থেকে পাঁচ লাখ ২২ হাজার টাকা, ওয়াইফাই রাউটারসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।
