চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না : সেতুমন্ত্রী

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৯:৩০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড বড় দারোগারহাট এলাকায় এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের স্কেল পরিদর্শন করার সময় তিনি এ কথা বলেন।

এ উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, সীতাকুণ্ড পৌরসভার নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, চারলেন প্রকল্পের প্রকল্প পরিচালক আফতাব হোসেন, চট্টগ্রাম সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদান চন্দ্র ধর, চট্টগ্রাম সড়ব বিভাগের নির্বাহিী প্রকৌশলী রাশেদুল ইসলাম প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশের স্থপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই এ  স্কেল নিয়ে কেউ যেন চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করতে না পারে তার প্রতি নজর রাখতে হবে।