ক’দিন আগে রেডমি ৩ নামের একটি ডিভাইস এনেছে শাওমি। সম্পূর্ণ মেটাল বডি, ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬১৬ এসওসি প্রসেসর, ৪১০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) ব্যাটারির এই ফোন বাজেট দামেই পাওয়া যাবে।
চীনের অ্যাপল খ্যাত শাওমির রেডমি ৩ এর সাথে টেক্কা দিতে প্রায় একই রকম কনফিগারেশনের একটি বাজেট ফোন এনেছে লেনোভো। ‘লেমন ৩’ নামের এই ফোন চীনের বাজারে উন্মোচন করা হয়েছে। তবে শিগগিরই স্মার্টফোনটি বিশ্বের অন্যান্য দেশের বাজারে আসছে। সূত্র- অ্যান্ড্রয়েড অথরিটি।
নতুন এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬১৬ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৫ ইঞ্চির সম্পূর্ণ এইচডি ডিসপ্লের ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহার করা হয়েছে।
এছাড়াও এই ডুয়েল সিমের ফোনে রয়েছে ২ গিগাবাইট (জিবি) র্যা ম। এতে ১৬ জিবির বিল্টইন মেমোরি সুবিধা পাওয়া যাবে।
ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দীর্ঘ সময় ব্যাকআপের জন্য এতে ২৭৫০ এমএএইচ ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে।
ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৬ মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১২ হাজার ৪৭০ টাকা।
