পোশাক শিল্পের সাপ্লাই চেইনে ১৬ ধরনের দুর্নীতি চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ধানমন্ডিস্থ কার্যালয়ে এই গবেষণা প্রতিবেদনে প্রকাশ করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এই অনিয়মের মধ্যে বায়ারদের বড় ধরনের দায় রয়েছে। গার্মেন্টেস উদ্যোক্তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা এখানে দুর্নীতি করছে।
এই দুর্নীতি মোকাবেলায় তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতা বা বায়ার, পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমের জন্য ২৭ দফার করণীয় সুপারিশ করেছে টিআইবি।
