কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহসপতিবার বেলা সাড়ে ১১ টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় চান্দের গাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ। তিনি জানান, বৃহস্পতিবার ঐ এলাকায় যাত্রীবাহী একটি চাঁদের গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়িতে পরিত্যক্ত একটি পলিথিন ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার দাম ১ কোটি ২০ লাখ টাকা।
ঐ কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে দফতরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা বলে।
