কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী লুনাকে বিএনপি থেকে বহিষ্কার

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:২৭

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদরের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির সদস্য কামরুন নাহার লুনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১১ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলীয় প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমান উপজেলা মহিলা ভাইস  চেয়ারম্যান কামরুন নাহার লুনাসহ এই পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।