বেনাপোলে হুন্ডির ১০ লাখ টাকাসহ চার পাচারকারী আটক

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:২৭

বেনাপোল (যশোর) সংবাদদাতা

বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে সোমবার হুন্ডির ১০ লাখ টাকাসহ চার পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলো- বেনাপোলের আমড়াখালী গ্রামের মহিবুর রহমান, বালুন্ডা গ্রামের সাহেব আলী, মাদারীপুর আদমপুর গ্রামের পলাশ ও বরিশাল কলস গ্রামের শিপন দাস।

৪৯-বিজিবি বেনাপোল ক্যাম্পের ইনচার্জ হাবিলদার রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে অবস্থান নেয়। এসময় বেনাপোল বাজার থেকে ছেড়ে আসা বাসে তল্লাশি করে দুইজনকে আটক করা হয়। অপরদিকে মোটরসাইকেল থেকে দুইজনকে আটক করা হয় পরে চারজনের শরীরে তল্লাশি করে বাংলাদেশি ১০ লাখ টাকা জব্দ করা হয়।