উপলক্ষে নেত্রকোনা পৌরসভার বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:২৮

আন্তর্জাতিক নারী দিবস

নেত্রকোনা প্রতিনিধি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নেত্রকোনা পৌরসভার উদ্যোগে গতকাল মঙ্গলবার শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। সকালে র্যালিটি পৌরসভা অফিস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভায় এসে শেষ হয়। পরে পৌরসভার হলরুমে দিবসটির তাত্পর্য তুলে ধরে পৌর মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খন্দকার হাফিজুর রহমান, আতাহার আলী, এটিএম মুসা ঠাকুর এবং প্যানেল মেয়র আমির বাশার ও কাউন্সিলর শিমুল চৌধুরী।