ড. আর এ গণির দাফন বিকালে

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৭:৩৪
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে শুক্রবার বিকালে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
 
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি স্কয়ার হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
সূত্র ‍জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টায় ড. গণির মরদেহ ধানমন্ডির নিজ বাসভবনে (বাড়ি-৮২৩, রোড-৯/এ) নিয়ে সেখানে কিছুক্ষণ রাখা হবে।
 
পরে দুপুর সাড়ে ১২টায় ধানমণ্ডির সাত মসজিদ রোডের ইদগাহ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।  জানাজা শেষে বাদ জুমা দুপুর আড়াইটায় নিয়ে যাওয়া হবে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে।  সেখানে দ্বিতীয় জানাজা শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।  বিকালে ড. গণির মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।
 
হৃদরোগসহ বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়লে ৬ জানুয়ারি সকালে ধানমন্ডির স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।  পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ৭ জানুয়ারি দিবাগত রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।