চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে জিম্বাবুয়ে। এদিন অনুমিত ভাবেই বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে অলরাউন্ডার শুভাগত হোম ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানের।
প্রথম টি-টোয়েন্টি খেলার আগেই অবশ্য ৭টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা হয়ে গেছে শুভাগতর। নুরুলের এটিই আন্তর্জাতিক অভিষেক।
বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টিতে গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একাদশ থেকে এই ম্যাচের একাদশে পরিবর্তন আছে চারটি। এনামুল হক ও নাসির হোসেন স্কোয়াডেই নেই, একাদশে নেই ইমরুল কায়েস ও আরাফাত সানিও। দুই নতুনের সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন সৌম্য সরকার, ছুটি কাটিয়ে সাকিব আল হাসান।
চোট কাটিয়ে জিম্বাবুয়ে দলে ফিরে একাদশেও জায়গা পেয়েছেন শন উইলিয়ামস। হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে খেলছেন তার ছোটো ভাই ওয়েলিংটন মাসাকাদজাও। বিডি নিউজ।
