সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটের বিভিন্ন ক্রয়কারী সংস্থা ও দরপত্রদাতাদের প্রতিনিধিদের জন্য একদিনের জিটিএফ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. আলী নূর
০০০০
মাস্টারকার্ড থেকে সরাসরি বিকাশ একাউন্টে টাকা পাঠানো বিষয়ে সম্প্রতি বিকাশ, মাস্টারকার্ড এবং সাউথইস্ট ব্যাংক যৌথভাবে এই সেবা উদ্বোধন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কামাল কাদীর, সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম কামাল হোসেন এবং মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০০০
ইসলামী ব্যাংক ও ডেসকোর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের এএমডি মুহাম্মদ মুনিরুল মওলা ও ডেসকো’র এমডি ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. শহীদ সরোয়ারের উপস্থিতিতে ব্যাংকের ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়া এবং ডেসকো’র কোম্পানি সচিব এস. এম. জামিল হোসেন এ চুক্তি স্বাক্ষর করেন
০০০০০
লাফার্জহোলসিম বাংলাদেশ এর ‘সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউটর কনফারেন্স ২০১৯’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রধান নির্বাহী রাজেশ সুরানা এবং সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর গাজী মাহফুজুর রহমানসহ লাফার্জহোলসিমের সুপারক্রিট ও হোলসিম ব্র্যান্ডের সেরা ডিস্ট্রিবিউটররা কনফারেন্সে অংশ নেন
