ফেনীতে পিঠা উৎসব পালিত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১২:০৯
ফেনীতে একটি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে শহরের শহীদ সালাম কমিউনিটি সেন্টারে ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এ পিঠা উৎসব পালিত হয়েছে।
 
এ সময় ফেনী প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম, চ্যানেল-২৪ জেলা প্রতিনিধি সাংবাদিক দিলদার হোসেন স্বপন, আয়কর আইনজীবি মো. ইসমাইল হোসেন সিরাজী, ফেনী পোস্ট মাস্টার গোলাম মহি উদ্দিন, দৈনিক আমাদের ফেনী নির্বাহী সম্পাদক মো. তমিজ উদ্দিন, পিঠা উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক রেজাউল হক, সদস্য সচিব ডা. ছরওয়ার আলম, পিঠা উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য এন এন জীবন, আবদুল কাদের, এনায়েত উল্লাহ বাবর, আনোয়ার হোসেন ও মো. ইব্রাহিমসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
 
এ সময় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ২০টি স্টল পিঠা উৎসবে অংশ গ্রহণ করে। পিঠা উৎসব চলাকালে বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক শিশুসহ নারী, পুরুষের সমাগম ঘটে।