লক্ষ্মীপুরের রামগতিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিপুন চন্দ্র দাসকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে নোয়াখালী জেলার চরজব্বর থানার কাঞ্চনপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত নিপুন চন্দ্র দাস উপজেলার দক্ষিণ টুমচর এলাকার হরেন্দ্র কুমার দাসের ছেলে।
রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, ২০১০ সালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দায়ের হওয়া একটি মামলায় নিপুন চন্দ্র দাসকে আদালত ৬মাসের কারাদণ্ড দেয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
