‘চাকরির বাজারে টিকে থাকতে যুগোপযোগী উদ্যোগ বাঞ্ছনীয়’

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৪:২৫
 
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল শেখ মামুন খালেদ বলেছেন, চাকরির বাজার এখন অনেক বেশি কঠিন। এখানে টিকে থাকতে হলে যুগোপযোগী উদ্যোগ নেয়া বাঞ্ছনীয়।
 
শনিবার বিইউপি’র ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত ‘ক্যারিয়ার ফেয়ার-২০১৬’ এর উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
 
বিইউপি প্লাজায় ‘ফেয়ার’র  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, সকল ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
 
বিইউপির ক্যাম্পাসে এই মেলা অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষ স্থানীয় ১৭টি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। প্রেসবিজ্ঞপ্তি।