খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৪:৩১
খুলনায় সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ৬ জন।  শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।  আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, যশোর থেকে বালুভর্তি একটি ট্রাক ফুলতলা জুট মিলের সামনের এলাকায় পৌঁছলে একটি যাত্রীবাহী মাহিন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।  এতে ঘটনাস্থলেই আনিসুর রহমান মারা যান এবং ৬ জন আহত হন।  এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।