দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্ত দিয়ে অবৈধ বিস্ফোরক দ্রব্য,অস্ত্র, শিশু-নারী, মাদক চোরাচালান, সন্ত্রাসী ও জঙ্গি যাতায়াত রোধে তিনটি ক্লোজ সার্কিট ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে। শনিবার এগুলো লাগানো হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ জানায়, দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্ত দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পাশাপাশি অনেক সময় ছদ্মবেশ ধারণ করে নারী শিশু পাচারকারী সন্দেহভাজন তালিকাভুক্ত সন্ত্রাসী ও জঙ্গিরা যাতে যাতায়াত করতে না পারে এবং কৌশলে সীমান্ত পার হলেও পরবর্তীতে এদেরকে সহজেই সনাক্ত করা যায় একারণেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।
IMG0
চুয়াডাঙ্গা ৬-ব্যাটালিয়নের বিজিবি উপ-পরিচালক মেজর আনোয়ার জাহিদ জানান, দেশের গুরুত্বপূর্ণ সীমান্তের মধ্যে দর্শনা একটি অন্যতম সীমান্ত পয়েন্ট। প্রতিদিন কে কিভাবে সীমান্ত দিয়ে যাতায়াত করছে তাদের গতিবিধি লক্ষ্য করার জন্য সিসি ক্যমেরা স্থাপন করা হয়েছে।
