নরসিংদীর রায়পুরে তাপস কুমার বিশ্বাস (১৬) নামে এক স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে উপজেলার উওর বাখরনগর গ্রামের একটি কৃষি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাপস ওই গ্রামের জহর লাল বিশ্বাসের ছেলে। সে বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
রায়পুরা ওসি আজহারুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় তাপসের মোবাইলে একটি ফোন আসে। এরপর সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। শনিবার দুপুরে গ্রামের একটি কৃষি জমিতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
