দেড় হাজার বছর পুরনো কঙ্কালে প্রস্থেটিক পা

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ২১:২৪
প্রায় দেড় হাজার বছর পূর্বে ইউরোপে এক লোক বাস করতেন যার বাম পা ছিলো না। পা না থাকায় তিনি একটি কাঠের পা জুড়ে নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে প্রস্থেটিক অঙ্গ ব্যবহারের এটিই ইউরোপের সবচেয়ে পুরনো উদাহরণ।
 
২০১৩ সালে প্রত্নতত্ত্ববিদরা অস্ট্রিয়ার হেমাবার্গে ওই ব্যক্তির কঙ্কালের সন্ধান পেলেও সম্প্রতি তার প্রস্থেটিক পায়ের ব্যাপারে তথ্য প্রকাশ করা হয়েছে। এ সংক্রান্ত গবেষণার ফলাফল আন্তর্জাতিক প্যালিওপ্যাথোলজি জর্নালে প্রকাশ করা হবে।
 
গবেষণাটির সঙ্গে যুক্ত একজন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, 'প্রস্থেটিক অঙ্গ ব্যবহারের দিক থেকে এটিই ইউরোপের সবচেয়ে পুরনো উদাহরণ।' মধ্যবয়সী ওই লোকটি কোন কারণে তার বাম পা হারিয়েছিলেন। তার ওই পায়ের ওখানেই একটি লোহার রিং ও কাঠের টুকরা পাওয়া গেছে। বিজ্ঞানীদের ধারণা কাঠের টুকরাটিকে তিনি পা হিসেবে কাজে লাগাতেন।