নির্ধারিত সময়ের আগেই মধ্যম আয়ে উন্নীত হবে দেশ : চুমকি

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ২২:০৪
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী-পুরুষ একত্রে এগিয়ে এলে সরকার ঘোষিত নির্ধারিত সময়ের পূর্বেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে।
 
শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ বিশ্ববিদ্যালয় মাঠে সাধু এন্থনী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম ক্রীড়া অনুরাগী পরিবারে। তাই তিনি সব সময় দেশের ক্রীড়াঙ্গনের প্রতি বিশেষ নজর দিয়েছেন, যে কারণে বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্ব দরবারে বিশেষ অবস্থানে রয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজরধারী অব্যাহত থাকলে ক্রিকেটের মতো ফুটবলও বিশ্ব দরবারে অবস্থান করে নিতে সক্ষম হবে।
 
তুমিলিয়া নবকল্লোল সংঘের সভাপতি শৈবাল পালমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিন্স গমেজের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, তুমিলিয়া ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার পংগস রড্রিক্স, মেট্রোপলিটান খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান অগাস্টিন পিউরিফিকেশন, ঢাকা খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবু মার্কুস গমেজ, নবকল্লোল সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্ত যোষেফ ক্রুশ, উপদেষ্টা শ্যামল এল. কস্তা ও সুকুমার ক্রুশ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।