বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিনে আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাবলিগ জামায়াতের মুরব্বি প্রকৌশলী গিয়াসউদ্দিন।
নিহত মুসল্লিরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া গ্রামের নূরুল আলম (৭০), রাত পৌনে ১১টার দিকে নিজ খিত্তায় অসুস্থ হয়ে মারা যান তিনি। একই রাতে মারা যান আবদুল মাবুদ জোয়ারর্দার (৫২), তার বাড়ি চুয়াডাঙ্গা সদরের বাদুড়তলা এলাকায়। নিজ খিত্তায় অসুস্থ হয়ে মারা যান জামালপুর জেলার সরিষাবাড়ীর থানার চর আদরা গ্রামের আবদুল কাদের (৬০)।
ইজতেমা ময়দানে তাদের জানাজা শেষে নিজ নিজ এলাকায় লাশ পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন লাশের জিম্মাদার মো. আদম আলী। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক বিদেশিসহ মোট ছয় মুসল্লি মারা যান।
