বরগুনায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১০:৩৯
বরগুনায় একটি কাপড়ের দোকানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল চলছে।  রবিবার সকাল ৮টা থেকে হরতাল শুরু হয়। শনিবার সন্ধ্যায় জেলা চেম্বার অব কমার্সের এক সভায় এ হরতাল ডেকেছে ব্যবসায়ীরা।
 
এছাড়া হামলাকারীদের সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শহরের সব দোকানপাট বন্ধেরও ঘোষণা দেয় ব্যবসায়ীরা।
 
এর আগে শনিবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে তালুকদার ক্লথ স্টোরে হামলা চালায় একদল সন্ত্রাসী।  এ সময় তারা দোকানের আসবাবপত্রসহ ক্যাশবাক্স ভাংচুর করে নগদ পাঁচ লাখ টাকা লুট করে নেয় বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানায়।
 
এ পর্যন্ত নয়ন দাস এবং সোহেল নামের দুই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ জানায়।