মাগুরা শহরের সরকারি বালক বিদ্যালয়ের সামনে ব্যাটারি-চালিত অটোরিকশার চাপায় এক নারী নিহত হয়েছেন।নিহত রুপবান বেগম (৫৫) শহরের স্টেডিয়াম পাড়ার ফুল মিয়ার স্ত্রী।
জানা গেছে, রবিবার বেলা ১২ টার দিকে ওই বিদ্যালয়ের সামনে মাগুরা-ঝিনাইদহ সড়ক পার হচ্ছিলেন রুপবান। এ সময় ওই অটোরিকশাটি রুপবানকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা মাগুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার এএসআই তারক নাথ বলেন, ‘পুলিশ অটোরিকশাটিসহ এর চালক কাজী রকিবকে আটক করেছে।’
