ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন পুরাতন মুহুরীগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রয়েছে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং আলম বাজার। এখানে কোনো ফুটওভারব্রিজ না থাকায় প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীসহ শত শত মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা ভেবে জরুরিভিত্তিতে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ফুটওভারব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবিনয়ে আবেদন জানাচ্ছি।
মো. ফারুক চৌধুরী
ছাগলনাইয়া, ফেনী
