কামরাঙ্গীরচর রক্ষা বাঁধ

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:৫৭

আমরা ঢাকার কামরাঙ্গীরচর থানার স্থায়ী বাসিন্দা। প্রতি বছর বন্যায় এই পুরো এলাকা প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতির শিকার হয়। ঢাকার পূর্বাঞ্চলে শহর রক্ষা বাঁধ হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। কিন্তু কামরাঙ্গীরচর থানার রক্ষা বাঁধ আজো অসমাপ্ত। থানার এক পাশ, দুই পাশ দিয়ে রক্ষা বাঁধ হয়েছে—কিন্তু চারপাশ দিয়ে হয়নি। কামরাঙ্গীরচর মেট্রোপলিটন এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত। রক্ষা বাঁধের ওপর রিং রোডও করা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ সোহেল খাঁ

৫২ পশ্চিম রসুলপুর, কামরাঙ্গীরচর,

ঢাকা ১১