ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্ন পরিদর্শক বিকাশ চন্দ্র দাসের উপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে সবধরনের কর্মকান্ড বন্ধ দেয়ার হুমকি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বিক্ষোভ কর্মসূচিতে এই কথা বলেন।
সংগঠনের আহ্বায়ক আত্তার হোসেন দেওয়ান বলেন, হামলীকারী পুলিশ কর্মকর্তাদের আগামী তিনদিনের মধ্যে চাকরি থেকে বহিস্কার, গ্রেফতার ও শাস্তি প্রদান করতে হবে।
তিনি বলেন, দাবি না মানলে ডিএসসিসি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে লাগাতার কর্মবিরতি, ময়লা অপসারণ বন্ধ, রাস্তার বাতি প্রজ্বলন বন্ধ ও থানা ঘেরাও করা হবে।
মানববন্ধনে ডিএসসিসি শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম, সদস্য সচিব আবদুল লতিফ প্রমুখ বক্তব্য রাখেন।
