আড়াইহাজারে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৪:৫৩
আড়াইহাজার ডাকবাংলার মোড় ও ফতেপুর চকে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
 
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, রবিবার দিবাগত রাত ১০টার দিকে পুলিশ উপজেলার ফতেপুর ইউনিয়নের চকে অভিযান চালায়। সেখানে হেরোইন বিক্রির সময় বাবুল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাসি করে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাবুল নরসিংদী সদর থানার নোয়াকান্দী এলাকার মৃত ইদ্রিছ আলীর ছেলে।
 
একই রাত ১০টার দিকে উপজেলার আড়াইহাজার বাজার সংলগ্ন ডাকবাংলার মোড়ে ইয়াবা বিক্রি হচ্ছে বলে সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়েল (২৬) নামের একজনকে ৫২পিস ইয়াবাসহ গ্রেফতার করে। 
 
গ্রেফতারকৃত জুয়েল উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দী এলাকার বাবুল মিয়ার ছেলে। উভয় ঘটনায় থানায় মামলা হয়েছে।