চবি সংবাদদাতা
ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে হামলা করেছে চবি ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় প্রগতিশীল ছাত্রজোটের ১০ কর্মী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে।
আতহরা হলেন- আবিদ, ওয়াসি, জান্নাত মুমু, সায়মা আক্তার। আহতদের মাঝে বাকি ছয়জনের পরিচয় পাওয়া যায়নি।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর অপু বলেন, হামলার বিষয়ে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিব।
চবি ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠ্য বিষয়ক সম্পাদক আমীর সোহেল বলেন, তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। সে কারণে ছাত্রলীগ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
