নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ৭ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আরও ৫ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় ৫১টি পাসপোর্ট জব্দ করা হয়।
সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার ও শফিকুল ইসলামের নেতৃত্বে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিতরা হলেন মোসলেহ উদ্দিন, সাহাব উদ্দিন, কামাল উদ্দিন, মোঃ রাসেল, আব্দুল হালিম পলাশ, আসাদুজ্জামান রুবেল ও নাজমুল হোসেন। এদের মধ্যে মোসলেহ উদ্দিনকে তিন মাস, কামাল উদ্দিনকে ১ মাস ১৫ দিন, মোঃ রাসেলকে ১ মাস ৫ দিন, সাহাব উদ্দিনকে ১৭ দিন, আসাদুজ্জামান রুবেলকে ১২ দিন, আব্দুল হালিম পলাশকে ১০ দিন এবং নাজমুল হোসেনকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
