রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি মিজানুর রহমান রানাসহ তার সহযোগীদের কক্ষে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত হল প্রাধ্যক্ষকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান এই তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২২১ নম্বর কক্ষ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও মদের খালি বোতল উদ্ধার করা হয় বলে জানা গেছে। তবে কোনো অবৈধ অস্ত্র পাওয়া না গেলেও ককটেল সদৃশ্য বস্তু পাওয়া গেছে।
বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহা. আশরাফ উজ জামান জানান, মদের কিছু পরিত্যক্ত বোতল ও ককটেল সাদৃশ্য লালটেপ জাড়ানো একটি বস্তু পাওয়া গেছে।
