কৃষি অর্থনীতি বাঁচাতে বাজার নজরদারি প্রয়োজন : তথ্যমন্ত্রী

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ২২:৩২
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কৃষি অর্থনীতিকে বাঁচাতে হলে বাজার নজরদারি বাড়ানো প্রয়োজন।
 
সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জাতীয় মূল্য কমিশন গঠনের আবশ্যিকতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
সভায় সংসদ সদস্য শিরিন আক্তার, অক্সফাম-এর কমিউনিকেশন অফিসার নুরুল আমিন ও ক্ষেতমজুর সমিতির সভাপতি সামছুজ্জামান বক্তব্য রাখেন। কর্মজীবী নারী, সিএসআরএল, কৃষি শ্রমিক অধিকার মঞ্চ ও অক্সফাম যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
 
ইনু বলেন, কৃষিপণ্যের বাজার মূল্য নির্ধারণে খামখেয়ালিপনা বন্ধে জাতীয় মূল্য কমিশন গঠন প্রয়োজন। প্রতিক‚লতার মাঝে কৃষক যেমন উৎপাদনে ধারাবাহিকতা বজায় রেখেছে তেমনি উৎপাদিত পণ্যের মূল্য বঞ্চনায় আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
 
আলোচনার সুবিধার্থে অনুষ্ঠানে জাতীয় মূল্য কমিশন গঠনের একটি প্রস্তাবিত রূপরেখা উপস্থাপন করা হয়।