রাবিতে দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৮:৫৬
সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল শাখা ছাত্রলীগের সভাপতিসহ দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
 
মঙ্গলবার বিকেল তিনটায় রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু এ তথ্য নিশ্চত করেন।
 
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘নিজ সংগঠনের কর্মীকে তুচ্ছ কারণে হয়রানি করার অভিযোগে শাহ মখদুম হলের সভাপতি আরিফ বিন জহির ও সহ সভাপতি রেজয়ানুল হক হৃদয়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত তারা সংগঠনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।