অল্প বয়সেও হার্ট অ্যাটাক হতে পারে

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২২:২৫

ডা. সঞ্চিতা বর্মন

বর্তমানে কমিউনিকেবল ডিজিজের চেয়ে নন কমিউনিকেবল ডিজিজের হার তুলনামূলক বেশি। তার মধ্যে হূদরোগ, উচ্চ রক্তচাপ, রক্তে অতিরিক্ত চর্বি, ডায়াবেটিস ইত্যাদি রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ইদানীং কম বয়সী নারী-পুরুষদের মধ্যেও নন-কমিউনিকেবল ডিজিজ দেখা যাচ্ছে। জন্মগত হূদরোগ, জিনগত ত্রুটি, রক্তনালী সংকোচন বা রক্তনালীর রোগ ইত্যাদি কম বয়সে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। এছাড়া অল্প বয়সে অতিরিক্ত ওজন, রক্তে চর্বির আধিক্য, ধূমপানের অভ্যাস, অস্বাস্থ্যকর খাবার, কায়িক পরিশ্রমের অভাব, রাত জাগা ইত্যাদি কারণ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। ফলে অল্প বয়সে নারী-পুরুষ হার্ট-অ্যাটাকের কারণে আকস্মিক মৃত্যুর শিকার হচ্ছেন। তাই ছোটবেলা থেকে সঠিক জীবন যাপনের অভ্যাস তৈরি করতে হবে। বয়স ও উচ্চতা অনুযায়ী সঠিক ওজন, পর্যাপ্ত ব্যায়াম ও খেলাধুলা, স্বাস্থ্যকর খাবার, কায়িক পরিশ্রম ও বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। যাদের পরিবারে ডায়াবেটিস, হূদরোগ, ক্যান্সারের ইতিহাস আছে, তাদের এই ক্ষেত্রে বেশি সচেতন থাকতে হবে। বছরে একবার চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চেকআপ করাতে হবে।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ