ইত্তেফাক রিপোর্ট
বিমানবন্দর রেলস্টেশনের রেললাইনে ট্রেনের ধাক্কায় সেনাবাহিনীর ল্যান্সনায়েক (অব.) মশিউর রহমান (৫০) নিহত হয়েছেন। সোমবার সকালে বিমানবন্দর রেলস্টেশনের জয়লান মার্কেট রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা তার মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। মশিউর কুড়িগ্রামের নাগেরশ্বরী উপজেলার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন বলেন, সকাল ৯টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের জয়লান মার্কেট রেলগেট এলাকায় মশিউর রেললাইন দিয়ে হাঁটছিলেন।
