ভালুকায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২২:২৭

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় সিএনজি চালিত অটোরিকশা চালক শফিকুল হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার অতিরিক্ত দায়রা ১ম আদালতের বিচারক মোঃ ইকবাল হোসেন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো ভালুকা সদরের আবিদুল হালিম মাষ্টারের ছেলে জিয়াউল হাসান শান্ত, ছোট কাশর এলাকার মোঃ আফাজ উদ্দিনের ছেলে মোঃ ইসমাইল ও গাজীপুরের শ্রীপুর উপজেলার সিরাজ উদ্দিনের ছেলে সুরুজ মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১২ মার্চ গাজীপুর থেকে সিএনজি ভাড়া নেয় আসামিরা। সময় ও সুযোগ পেয়ে ভালুকার জামিরদিয়া বিলাইজুরা খালপাড় জঙ্গলে তার দিয়ে পেঁচিয়ে চালক শফিকুল ইসালামকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায়।

রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন ও আসামিপক্ষের অ্যাডভোকেট বিশ্বনাথ পাল মামলা পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত জিয়াউল হাসান শান্ত ও মোঃ ইসমাইল আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি সুরুজ মিয়া পলাতক রয়েছে।