চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে প্রাইভেটকার ও বাসের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভাটিয়ারিতে ও নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে। নিহত শিশু হিরা মনি (৩) বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার মেজ মিয়া কলোনির মো. ইউসুফের কন্যা। তবে ভাটিয়ারি এলাকায় বাসের ধাক্কায় নিহত রিকশাচালকের পরিচয় মেলেনি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, গতকাল বেলা ৩টায় বহদ্দারহাট এলাকায় কারের ধাক্কায় আহত এক শিশুকে হাসপাতালে আনা হলে চিকিত্সক মৃত ঘোষণা করে।
