রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি, গ্রেফতার ২

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৫:০০
 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মানিকপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার গহরদী গ্রামের মজিবুর রহমান (৪৫) ও তার ছেলে সফিকুল (২২)।
 
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার রাতে গরুর মালিক মজিবুর মানিকপুর বাজারের কসাই জহিরের সাথে কমদামে বিক্রির চুক্তি করেন। সকালে মাংসগুলো নিয়ে মানিকপুর আসেন মজিবুর ও তার ছেলে। খবর পেয়ে পুলিশ ৩ মণ মাংসসহ তাদের গ্রেফতার করে।
 
ওসি আরো জানান, মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। আর আটককৃততের কোর্টে পাঠানো হয়েছে।