গত সোমবার বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের ২০১৯-২০২০ সালের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি সুধাংশু শেখর ভদ্র, সহ-সভাপতি মোঃ জেহসান ইসলাম, মোহাম্মদ শফিকুল আলম, মোঃ ফয়জুল আজিম, মোঃ জামাল পাশা, মোহাম্মদ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোঃ আলতাফুর রহমান, খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ, কোষাধ্যক্ষ মোঃ মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক মুহাঃ আখতারুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শরীফ লতিফ, প্রচার সম্পাদক সাহেদুজ্জামান সরকার। এ ছাড়া ১৭ জন সদস্য রয়েছেন কমিটিতে। —প্রেস বিজ্ঞপ্তি
