রাজধানীর গুলশানে ড. জেনেক অ্যারেনস-এর লেখা ‘Women, Land and Power in Bangladesh: Jhagrapur Revisited ’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পাঠক সমাবেশ, ২০৪/বি তেজগাঁও লিংক রোড, গুলশানে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনায় অংশ নেবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী ও রিসার্চ ইনিসিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মেঘনা গুহঠাকুরতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ২২ বছর শিক্ষকতা করেছেন।
দ্যা ইউনিভারসিটি প্রেস লিমিটেড থেকে প্রকাশিত বইটি ২০১৩ সালে এশিয় গবেষকদের অষ্টম আন্তর্জাতিক কনভেনশনে সামাজিক বিজ্ঞান গবেষণায় সর্বাপেক্ষা সুপাঠ্য ও মনোজ্ঞ পুরষ্কার লাভ করে।
ইউপিএল বাংলাদেশের একটি অন্যতম নেতৃস্থানীয় প্রকাশনা সংস্থা। ইউপিএল ইংরেজি ও বাংলা উভয় ভাষায় শিক্ষা, পাণ্ডিত্যপূর্ণ রচনা ও সৃষ্টিশীল সাহিত্যের ওপর বই প্রকাশ করে থাকে।
