ঝালকাঠি শহরের বিকনা এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০ টায় ওই এলাকার লাল মিয়ার বাড়ির ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রসঙ্গত, চট্টগ্রামে চাকরিরত বিজিবি সদস্য হাসান মাহমুদের স্ত্রী নিহত স্মৃতি এ বাসায় ভাড়া থাকতেন। তিনি ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
বাড়ির মালিক লাল মিয়া বলেন, ‘সকালে মুরগির খোপ খুলতে গিয়ে জানালা দিয়ে মেয়েটির ঝুলন্ত লাশ দেখতে পাই।’
তার বান্ধবী ভুলু আক্তার বলেন, ‘বুধবার রাত থেকে ফোন না ধরায় স্মৃতির স্বামী আমাকে খোঁজ নিতে বলেন। আমি বাসায় এসে এ ঘটনা জানতে পারি।’
মোবাইলে স্মৃতির স্বামী হাসান মাহামুদ বলেন, ‘বুধবার রাতে তার মোবাইল ব্যস্ত পাই। পরে এ নিয়ে তাকে বকাঝকা করি। ধারণা করছি এতে অভিমান করে স্মৃতি এ ঘটনা ঘটিয়েছে।’
থানা পুলিশ জানায়, লাশ মর্গে পাঠানো হেয়েছে।
