ইউডায় অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ২০:১১
 
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের যোগাযোগ ও গণমাধ্যম বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো অনুসন্ধানী সাংবাদিকতার উপর সেমিনার ও কর্মশালা। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির শংকর প্লাজায় বিভাগের মিলনায়তনে ‘অনুসন্ধানী সাংবাদিকতা: প্রসঙ্গ তালাশ’ শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
 
সেমিনারের মূল আলোচক ছিলেন, অপরাধ বিষয়ক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান তালাশের উপস্থাপক মুনজুরুল করিম। শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে গিয়ে তিনি বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এই চ্যালেঞ্জের জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে।
 
তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের সবদেশেই সাংবাদিকতায় অনেক প্রতিবন্ধকতা থাকে। সাংবাদিকতার শিক্ষার্থীরা এ সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে নতুন অধ্যায় শুরু করবে।
 
এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শিক্ষার্থীরাও তার অভিজ্ঞতার কথা জানতে পেরে ও বিভিন্ন বিষয় জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে। মুনজুরুল করিম ভবিষ্যতে ইউডায় আবারো সেমিনারে আলোচনা করার আশাবাদ ব্যক্ত করেন।
 
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য খাজা জিয়া, বিশ্ববিদ্যালয়ের সচিব মুনির আহমেদ, বিভাগের প্রধান ড. জহির বিশ্বাস, সমন্বয়ক (শিক্ষা) মাহবুব আলম, সমন্বয়ক (প্রশাসন) ড. মফিদুল আলম খান, সহকারী অধ্যাপক নূর মহল শারমিন, প্রভাষক শাহিনুল হক।