রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) আয়েশা সিদ্দিকা ছাত্রী হলে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় তিন তলার ৩০৫ নম্বর কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় ছাত্রীরা ক্লাসে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওই কক্ষের সব মালামাল ছাই হয়ে গেছে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।
সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
