এশিয়া ও বিশ্বকাপের প্রাথমিক দলে নেই রুবেল

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ২১:৩৩
 
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে নেই রুবেল হোসেন। দলে নতুন মুখ অলরাউন্ডার আরিফুল হক। বৃহস্পতিবার টি-টোয়েন্টির বড় দুই টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
দুই দফায় চলবে প্রাথমিক দলের প্রস্তুতি। এতে অংশ নিতে ২৩ জানুয়ারি খুলনায় ও ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। চোটের জন্য গত জুলাইয়ের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি রুবেল। গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারতে খেলার সময় আবার চোটে পড়েন এই পেসার।
 

বাংলাদেশ প্রাথমিক দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও মুক্তার আলী।